সুজানগরের হাসানপুর থেকে তরুনীর মরদেহ উদ্ধার
পাবনার সুজানগর উপজেলার হাসানপুর ব্রীজের নীচ থেকে অজ্ঞাতনামা তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা তরুনীর মরদেহ উদ্ধারের বিষয়টি স্বীকার করেন।
তিনি বলেন, কে বা কারা মেয়েটিকে হত্যার পর নাজিরপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের ব্রীজের থেকে তাকে ফেলে দিয়েছে তারা। মেয়েটির বয়স ১৪/১৫ বছর। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে পাবনা মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই