পরিচয় মিলেছে জিসিআই স্কুল মাঠ থেকে উদ্ধার শিশুর মরদেহ’র, আটক ৩
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনা শহরের গোপালচন্দ্র ইন্সটিটিউশন (জিসিআই স্কুল) মাঠ থেকে উদ্ধার করা গলাকাটা সেই শিশুর পরিচয় পাওয়া গেছে। নিহত শিশু সোহান (১০) শহরের বাংলাবাজার এলাকার রিপন হোসেনের ছেলে। দুপুরে পাবনা সদর থানা পুলিশ শিশু সোহনের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান পরিচয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে স্কুলটির বাগানে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে শিশুটির পরিচয় পাওয়া যায়। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই ঘটনায় সন্দেহভাজন ৩জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি। তবে তাৎক্ষনিক ভাবে সোহান সম্পকে বিস্তারিত তথ্য তদন্তের স্বাথে দেওয়া হয়নি বলেও জানান তিনি।


কোন মন্তব্য নেই