Pabna



ঈশ্বরদীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গৃহবধুর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ


ঈশ্বরদী প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গৃহবধু পিটু (৩০) এর করোনাভাইরাসে আক্রান্ত নয়। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

আজ সোমবার (৪ মে) ইতিহাস টুয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান। তিনি জানান, গতকাল (৩ মে) রাতে করোনা পরীক্ষার রিপোর্টটি হাতে এসেছে।

উল্লেখ্য, মারা যাওয়া এই গৃহবধু পিটু ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী পান্না ষ্টোরের ছোট ভাই রানার স্ত্রী।১০-১২ দিন ধরে সে কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। গত ৩০ এপ্রিল তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেয়া হয়। শুক্রবার শ্বাসকষ্ট বাড়ার বিষয়টি ফোনে জানালে তাকে রাজশাহী নেয়ার পরামর্শ দেয়া হয়। বিশেষ এ্যাম্বুলেন্সে করে তাকে শুক্রবারই রাজশাহী নিয়ে মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়। শনিবার এক্সরে ও রক্ত পরীক্ষা করার কথা ছিলো। মেডিকেল কলেজের করোনা ইউনিট হতে দুপুর আড়াইটার দিকে করোনা পরীক্ষার জন্য তার গলা হতে লালা সংগ্রহের পরই তিনি মারা যান।

কোন মন্তব্য নেই