Pabna



মেস মালিকদের অত্যাচারে অতিষ্ঠ শিক্ষার্থীরা, ভাড়া মওকুফের দাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় মেস মালিকদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ শিক্ষার্থীরা। দিশেহারা শিক্ষার্থীদের মানষিক নিযাতন, বইপত্র কেড়ে নেওয়াসহ তাদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মেস মালিকদের বিরুদ্ধে। মেস মালিকদের বেপরোয়া আচরণের সুষ্ঠু বিচার চায় শিক্ষার্থীরা। এদিকে মেস ভাড়া মওকুফের দাবীতে প্রশাসনের সাথে দেন দরবার করছেন শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল্লাহ। 

জানা গেছে, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের পাদুর্ভাব দেখা দিলে সারাদেশে সরকার কঠোর অবস্থান নেয়। তারই ধারাবাহিকতায় পুলিশ প্রশাসন পাবনা শহরের বিভিন্ন ছাত্রাবাস বন্ধ করার নোটিশ প্রদান করে। ফলে মার্চ মাসেই অধিকাংশ মেসের ছাত্র ছাত্রী নিজ নিজ বাড়ি চলে যায়। এরপর ওই মাসের মেস ভাড়া যথারীতি মালিকদের দিয়েছে। এপ্রিল মাসেও মেসে অবস্থান না করেই ছাত্রছাত্রী তাদের ভাড়া পরিশোধ করে। মে মাসে তারা মেসে অবস্থান না করে ভাড়া দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় মেস মালিকদের অত্যাচার। রাধানগর এলাকার কয়েকটি মেসের মালিক মেয়েদের সাথে বাজে আচরণ করারও অভিযোগ পাওয়া গেছে। 
এ বিষয়ে রাধানগর এলাকার একটি মেসের নির্যাতিত ছাত্রী সায়মা নওরিন (ছদ্মনাম) জানান, যেহেতু গত মার্চ, এপ্রিল ও মে মাস মেসে অবস্থান না করেই ভাড়া দিয়েছি। অপরদিকে প্রধানমন্ত্রী সেপ্টেম্বর পযন্ত ক্লাশ বন্ধের কথা বলেছেন, তাই আমরা মেস ছেড়ে দিতে চাইলে মালিক প্রথমে সেপ্টেম্বর পর্যন্ত ভাড়া দাবী করেন। পরে তা দিতে অস্বীকার করলে আমাদের সাথে খুবই বাজে আচরণ করেন। এমনকি মেসে থাকা আমাদের বইপত্র ও বিছানাদিও নিতে দেয়নি। 
এ ধরনের অভিযোগ একাধিক শিক্ষার্থীর নিকট থেকে পাওয়া গেছে। মেস মালিকরা বিকাশ নম্বর দিয়ে জোরপূবক ভাড়া নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।   
এদিকে করোনার প্রকোপের ফলে শিক্ষার্থীদের মেস ভাড়া মৌকুফের দাবিতে সোচ্চার অবস্থানে রয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নরুল্লাহ। গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকার মেস মালিকদের সাথে আলাপ আলোচনা থেকে শুরু করে প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন, আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় সাধারণ ছাত্র-ছাত্রীদের সুখে দু:খে পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই উদ্যোগ নেয়া। 

আজ সোমবার  ছাত্রলীগ নেতা নুরুল্লাহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবুর সাথে পরামর্শ করে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের সাথে দেখা করে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেন। এ সময় তারা জেলা প্রশাসকের নিকট লিখিত ভাবে দাবী দাওয়া তুলে ধরে একটি আবেদনপত্র প্রদান করেন। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল্লাহ জানায়, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আমি কয়েকটি মেস মালিকদের সাথে প্রথমে আলাপ করি। পরে দেখি বিষয়ি খুবই জটিল। পরে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জেলা প্রশাসকের নিকট মেস ভাড়া মৌকুফের দাবি করি। কেননা পাবনা শহরে যে সকল ছাত্র ছাত্রী মেসে থেকে লোখপড়া করেন, তাদের অধিকাংশই কৃষক পরিবারের ও দরিদ্র শ্রেণীর। জেলা প্রশাসক আমাদেরকে আশ্বাস দিয়ে বলেছেন বিষয়টি তিনি অত্যান্ত গুরুত্ব সহকারে দেখবেন। একই সাথে তিনি আমাদের নিকট পাবনার সকল  মেসের তালিকা চেয়েছেন। এখন আমরা মালিকদের মোবাইল নম্বর ও মেসের নামের তালিকা প্রস্তুত করার কাজ করছি। তালিকা তৈরীর কাজ শেষ হলে জেলা প্রশাসনকে প্রদান দিব বলেও জানান তিনি।  

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের নিকট আবেদনপত্র দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবুসহ আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল্লাহ, শেখ রাসেল, সহ সভাপতি মাহমুদ কামাল তুহিন, যুগ্ম-সাধারন সম্পাদক, সৌরভ, সাংগঠনিক সম্পাদক, মিনহাজুল ইসলাম পান্থ, দপ্তর সম্পাদক সেজাদ আহম্মেদসহ প্রমুখ। 

কোন মন্তব্য নেই