মৃত্যুর কাছে হার মানলেন চাটমোহরের সাংবাদিক আনিছুর রহমান
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনার চাটমোহর প্রেসক্লাবের সদস্য, হান্ডিয়াল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক চলনবিলের আলো ও চলনবিলের আলো ডটকম এ স্টাফ রিপোর্টার দুই সন্তানের জনক সাংবাদিক আনিছুর রহমান (৩২) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
সোমবার (১১ মে) সকাল ১০টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাংবাদিক আনিছুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগে ডাক্তার পার্থ মনি ভট্টাচার্য এর নিকট চিকিৎসা গ্রহণ করছিলেন। সে হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ বড় গুনগাহী রেখে গেছেন। তার নামাজে জানাযা বাদ আসর অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
তার অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এসএস হাবিবুর রহমান, এমএস আলম বাবলু, রফিকুল ইসলাম রনি, সহ-সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ, কোষাধক্ষ্য মহিদুল ইসলাম খান, এসএ জিন্না, আলমগীর করিব, তোফাজ্জল হোসেন বাবু, মোস্তাফিজুর রহমান, এস এ মারুফ।

কোন মন্তব্য নেই