করোনায় আক্রান্ত হয়ে ঈশ্বরদী উপজেলা জাসদ সভাপতির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮) মারা গেছেন । (ইন্না--রাজিউন)। তিনি ২৮ মে রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা কুর্মিটোলা করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা। তিনি ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।
ঈশ্বরদী উপজেলা জাসদ সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু গত ৫ মে কিডনী, হার্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ১১ মে করোনা নমুনা পরীক্ষা করা হলে তাঁর ফলাফল পজেটিভ হয়। পরে তাকে ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু (এম,পি) সাধারণ সম্পাদক শিরিন আক্তার (এম,পি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই