Pabna



হার্ডিঞ্জ সেতুর গার্ডারে ধাক্কায় প্রাণ গেল যুবকের


ঈশ্বরদী প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা হার্ডিঞ্জ সেতুর গার্ডারে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। ঢাকায় ট্রেনিং শেষে বাড়ি ফেরার পথে ড্যানিয়েল সরকার (২৭) নামে ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। 

আজ সোমবার ভোরে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সুন্দরবন এক্সপ্রেসের ছাদে ভ্রমনের সময় এই দূর্ঘটনা ঘটে। 
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, নিহত ড্যানিয়েল সাতক্ষীরার তালা উপজেলার গোনালী ইউনিয়নের খোকন সরকারের ছেলে।

ড্যানিয়েলের চাচাতো ভাই সতীশ সরকার জানান, পরিবহন ধর্মঘটের কারণে ঢাকা থেকে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ছাদে করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রেনে উপচে পড়া ভিড় থাকায় অন্যদের ট্রেনের ছাদে উঠতে দেখে আমরাও উঠি। কিন্তু ভোর সোয়া ৪টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। পরে সকালে পার্শ্ববর্তী স্টেশন ভেড়ামারায় নেমে পাকশী পৌঁছে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূবীর দত্ত পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।



কোন মন্তব্য নেই