Pabna



খালেদা জিয়ার রায়ে প্রমানিত দেশে আইনের শাসন আছে -পাবনায় মাহবুবুল আলম হানিফ



শহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
দেশে আইনের শাসন রয়েছে বলেই খালেদা জিয়ার মত সাবেক প্রধানমন্ত্রীরও দূর্ণীতি মামলায় শাস্তি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারাণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউজে গণমাধ্যমকে জানানো প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় তিনি আইনের চোখে দোষী সাব্যস্ত হয়েছেন। এই রায়ে প্রমাণ হয়েছে যত বড় প্রভাবশালী নেতাই হন না কেন, বাংলাদেশে অপরাধ করে পার পাওয়া যায় না। আইনের শাসন প্রতিষ্ঠায় এ রায় একটি যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকবে। আওয়ামলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে রাজপথে আন্দোলন বা নাশকতার কোন সুযোগ নেই। রাজনৈতিক কর্মসূচীর নামে যদি সহিংসতা বা জ¦ালাও পোড়াও এর চেষ্টা করা হলে আইনশৃংখলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা লেনদেনের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে সে মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান। সেইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়।
তিনি আজ দুপুর আড়াইটার দিকে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের নিকট একথা বলেন। পর তিনি পাবনা সদর উপজেলা চর বলরামপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে যোগ দেন। 

কোন মন্তব্য নেই