‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সরকারী এডওয়ার্ড কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ অতিথিবৃন্দ।
পরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ অনেকে। উৎসবে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রদর্শনী ও লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে।
কোন মন্তব্য নেই