Pabna



পাবনায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন যারা


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব মনোনয়ন পত্র জমা দেয়া হয়। 
পাবনা-১: আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করেছেন, বর্তমান এমপি শামসুল হক টুকু, ঐক্যফ্রন্টের পক্ষে মনোনয়ন দাখিল করেছেন, অধ্যাপক আবু সাইয়িদ, জামায়াতের পক্ষে ব্যারিষ্টার নজিবুর রহমান, ডাক্তার আবুল বাসেদ, ন্যাশনাল পিপুল পার্টির সাখাওয়াত হোসেন, বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির কমরেড নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের মুফতি আব্দুল মতিন ।
পাবনা-২: আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করেছেন, আহমেদ ফিরোজ কবির। বিএনপির পক্ষে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন- একেএম সেলিম রেজা হাবিব, হাসান জাফির তুহিন, আব্দুল হালিম সাজ্জাদ, ইসলামী আন্দোলনের ইউনুস আলী । 
পাবনা-৩: আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করেছেন বর্তমান এমপি মকবুল হোসেন, বিএনপির কেএম আনোয়ারুল ইসলাম, হাসাদুল হক হিরা (বিএনপি), ইসলামী আন্দোলনের আব্দুল মোত্তালিব। 
পাবনা-৪: আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করেছেন বর্তমান এমপি শামসুর রহমান শরীফ ডিলু।
বিএনপির হাবিবুর রহমান হাবিব ও সিরাজুল ইসলাম সরদার। জামায়াতের পক্ষে আবু তালেব মন্ডল ও ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল জলিল ।
পাবনা-৫: আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করেছেন বর্তমান এমপি গোলাম ফারুক প্রিন্স। বিএনপির পক্ষে শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মামুনুর রশিদ মামুন, ওয়াকার্স পাটির্র প্রার্থী কমরেড জাকির হোসেন, জামায়াতের পক্ষে ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যাপক আরিফ বিল্লাহ। 

কোন মন্তব্য নেই