হেমায়েতপুরে সড়ক দূর্ঘটনায় মা মেয়ে নিহত
পাবনার হেমায়েতপুরে বালি বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে অন্তস্বত্ত্বা মা ও মেয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় ভ্যান চালক মেয়ের বাবা আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশ টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুইহজন হলেন, মা রিনা খাতুন রিনি (৩৫) ও মেয়ে বর্ষা (৮) এবং আহত বাবা (ভ্যানচালক) আকবর আলী। আহত ও নিহত চরবাঙ্গাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল দশটার টার দিকে ভ্যান চালক আকবর আলী তার স্ত্রী রিনি ও মেয়ে বর্ষাকে নিয়ে ভ্যান চালিয়ে বাজারে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় আকবর আলীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা এলাকাবাসী ট্রলিটিকে আটক করলেও চালককে আটক করে পারেন নাই। পুলিশ ট্রলিটিকে জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হবে বলেও জানান ওসি।
কোন মন্তব্য নেই