পাবনার ৫টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেল যারা
নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় সিদ্ধান্ত মোতাবেক মনোনীত প্রার্থীদের চিঠি দিয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ করছেন।
সকল জল্পনা কল্পনা শেষে পাবনার ৫টি আসনে দলীয় মনোনয়নের চিঠি যাঁরা পেয়েছেন, তারা হলো: পাবনা-১ এ এড: শামসুল হক টুকু, পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩আসনে মকবুল হোসেন, পাবনা-৪ এ শামসুর রহমান শরীফ ডিলু ও পাবনা-৫ আসনে গোলাম ফারুক প্রিন্স।
তবে এই তালিকা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ শিগগির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। তবে কয়েকজনের সাথে কথা বলে নিশ্চিত হওয়অ গেছে ইতিমধ্যেই উপরের পাচটি আসনের জন্যে তারা চিঠি হাতে পেয়েছেন।




কোন মন্তব্য নেই