Pabna



পাবনায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার এ উপলক্ষে পাবনায় জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । এবারের প্রতিপাদ্য বিষয় “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি”। র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, সিনিয়ির পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। র‌্যালি শেষে পাবনা জেলা পরিষদে রশিদ হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই