পাবনা-১ আসনে ধানের শীষে নির্বাচন করছেন অধ্যাপক আবু সাইয়িদ.!!
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. অধ্যাপক আবু সাইয়িদ। আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে ঐক্যফ্রন্টে তার যোগদানের কথা রয়েছে। বিষয়টি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু নিশ্চিত করেছন।
অধ্যাপক আবু সাইয়িদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ থেকে সাথিয়া-বেড়া আসনে নৌকা প্রতীকে নির্বচিত হওয়ার পর তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১/১১ পর আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন আওয়ামীলীগের এই নেতা।
অধ্যাপক আবু সাইয়িদ ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে শামসুল হক টুকুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।
আবু সাইয়িদ ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ছিলেন। ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাবনা জেলার গভর্নর নিযুক্ত হন। তিনি সামরিক শাসকের একজন কঠোর সমালোচক ছিলেন। ২০১৩ সালে আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ: এ ডিপ্লোমেটিক ওয়াার।
এদিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার এলাকা সাথিয়া-বেড়ার লোকজনের মধ্যে চরম হতাশা দেখা যায়। হতাশাগ্রস্থ লোকজনকে চাঙ্গা রাখতেই তার এমন সিদ্ধান্ত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই