Pabna



প্রিন্স ভাইকে এমপি হিসেবে হ্যাট্রিক করানোর জন্যেই পাবনায় আসা- রাশিয়া ছাত্রলীগ সভাপতি রনি


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনার গণমানুষের নেতা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ভাইকে এমপি হিসেবে হ্যাট্রিক করানোর জন্যেই আমার পাবনা আসার মূল উদ্দেশ্য বলে জানান বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি সবুজ আহমেদ রনি। 
পাবনার কৃতি সন্তান ও বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি সবুজ আহমেদ রনি এখন পাবনায়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার জনপ্রিয় নেতা গোলাম ফারুক প্রিন্স’র পাশে থেকে নির্বাচনী প্রচারনার জন্যে রাশিয়া থেকে এসেছেন বলেও জানান তিনি। 
ছাত্রলীগ নেতা সবুজ আহমেদ রনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশরতœ শেখ হাসিনা'র ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ সদা প্রস্তুত রয়েছে। তারই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি হিসেবে পাবনার গণ মানুষের নেতা ও দুই বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব গোলাম ফারুক প্রিন্সের নৌকার নির্বাচনের জন্য দেশে এসেছি। 

এ প্রসঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নুর উল্লাহ বলেন, সবুজ আহমেদ রনি ভাইয়ের মতো নিবেদিত ছাত্রলীগ নেতা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আসা সত্যিই অনেক ত্যাগের ব্যাপার। আমরা সবুজ ভাইকে সাথে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ৩য় বারের মতো পাবনার উন্নয়নের ধারক গোলাম ফারুক প্রিন্স ভাইকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।  

কোন মন্তব্য নেই