Pabna



পাবিপ্রবি অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষনা ১০ শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃংখলা ভঙ্গের অভিযোগ ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার ও অনির্দিষ্ট কালের জন্যে ক্যাম্পাস বন্ধ ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাাসন। আজ সোমবার সন্ধ্যায় পাবনা বিশ্ববিদ্যালয়ের এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা।  

আজ সোমবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফা দাবীতে বিক্ষোভের সময় ভাইস চ্যান্সেলরকে লাঞ্চিত করা হয় এবং তাকে অবরুদ্ধ করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যায় এক জরুরী বৈঠক করে। বৈঠকে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার ও ক্যম্পাস অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষনা করা হয়। 
তবে আগামী ১৬ ভর্তি প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এবং অফিস খোলা থাকবে। এদিকে সকাল ৯টার মধ্যে বঙ্গবন্ধু হলের ও সকাল ১১ টার মধ্যে শেখ হাসিনা হলের সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কতৃপক্ষ। 
তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর ড. রোস্তম আলী ঘটনার সত্যতা স্বীকার করলেও কিছুটা বিলম্ব করার আহবান জানান এবং জনসংযোগ দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হবে বলেও জানান।  

কোন মন্তব্য নেই