সুজানগরে প্রেমিকের প্রতারণায় এক মেয়ে আত্মহত্যা
সুজানগর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগরের হাটখালী ইউনিয়নের কামালপুর গ্রামে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে মুর্শিদা খাতুন নামে এক কলেজ ছাত্রীর বিষপানে আত্বহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মেয়েটি সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের এইচ এস সি ১ম বর্ষে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি কেজি স্কুলে শিক্ষকতা করতেন। গত দুই দিন ধরে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে সোমবার রাতে মেয়েটি মারা যায়।
এদিকে, একই এলাকার মৃত বজা খার ছেলে কথিত সেই প্রেমিক ছবদুলকে হত্যার সাথে জড়িতের অভিযুক্ত করে মেয়েটির পিতা মোসলেম খা সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মেয়েটির সাথে গত ৩ বছর যাবৎ অভিযুক্ত ছবদুলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এর মাঝে গত দুই বছর আগে ছবদুল অন্য একটি মেয়েকে বিয়ে করার পরও মুর্শিদা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক ঠিক রাখে। এরই এক পর্যায়ে গত বৃহস্পতিবার মেয়েটি কলেজ থেকে বাড়ী ফেরার সময় বিয়ের প্রলভোন দেখিয়ে ছবদুল তার এক বন্ধুর কাশিনাথপুরের বাড়ীতে মেয়েটিকে নিয়ে গিয়ে রাত্রী যাপন করে। পরে বিয়ে না করেই মেয়েটিকে তার পিতার বাড়ীতে পাঠিয়ে দেয় শুক্রবার। বিষয়টি এলাকায় জানাজানি হলে লোকলজ্জার ভয়ে বিষ পান করে মেয়েটি আত্বহত্যার পথ বেছে নেয়। এ ঘটনার পর থেকে কথিত প্রেমক ছবদুল পলাতক রয়েছে।
এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আর লাশটি মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই