শুরু হলো রুচি স্যামসন এইচ চৌধুরী টেনিস টুর্ণামেন্ট
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় শুরু হয়েছে রুচি স্যামসন এইচ চৌধুরী টেনিস টুর্ণামেন্ট ২০১৮। আজ বুধবার পাবনার স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্ধোধন করেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি: ও মাছরাঙ্গা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্সের সভাপতি ও জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, টেনিস কমপ্লেক্স এর সাধারন সম্পাদক বিসিবির পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরীসহ অন্যরা।

টুর্ণামেন্টে পাবনার দু’টি, ঢাকার আজিমপুর টেনিস ক্লাব, ঢাকা পার্লামেন্ট ক্লাব, বাংলাদেশ টেনিস ফোরামসহ ১৮ জেলার ২০টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর। এই টুর্ণামেন্টে পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি:।

কোন মন্তব্য নেই