Pabna



ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনার ৫টি আসনে প্রার্থী ঘোষনা


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সঙবাদ সম্মেলনে তারা এই ঘোষনা দেন। 
ইসলামী আন্দোলন বাংলাদেশে পাবনা জেলা শাখার সভাপতি মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। 
সংবাদ সম্মেলনে জানানো হয় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাং) মুফতি আব্দুল মতিন, পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) ইউনুস আলী, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আব্দুল মোত্তালিব, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) মাওলানা আব্দুল জলিল ও পাবনা-৫ (সদর) আসন থেকে অধ্যাপক আরিফ বিল্লাহ  প্রতিদ্বন্দিতা করবেন। 

কোন মন্তব্য নেই