দুবলিয়ায় স্কুল ছাত্র অনি হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আবির মাহমুদ অনিকে (১৪) নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সহপাঠি ও এলাকাবাসীরা। আজ শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে তারা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে অনির সহপাঠি ও এলাকাবাসী মিলে কয়েক শতাধিক লোকজন উপস্থিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অনিকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ জানায় এবং হত্যাকারীদের ফাসির দাবী করেন।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী বলেন, মেধাবী ছাত্র অনি কে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হলে দুবলিয়াবাসী বৃহত্তর আন্দোলনেরও ঘোষনা দেন।
গত সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অনি দুবলিয়া বাজারে একটি দোকানে বসে ছিল। এ সময় একটি ফোন কল পেয়ে সে দোকান থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরে আসে নাই। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ নভেম্বর আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন বাবা রবিউল প্রামানিক। এরই মধ্যে কয়েকটি ফোন থেকে তার বাবার নিকট মুক্তিপনও দাবী করেন দূর্বৃত্তরা।
প্রসঙ্গত, নিখোঁজের চারদিন পর পাবনার দুবলিয়া গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে গত শুকবার স্কুল ছাত্রের আবির মাহমুদ অনির মৃতদেহ দুবলিয়া পুলিশ ফাড়ির পাশের একটি বাগানে মাটির নীচ থেকে উদ্ধার করে পুলিশ। নিহত আশিক মাহমুদ অনি (১৪) দুবলিয়া গ্রামের ব্যবসায়ী রবিউল প্রামানিকের ছেলে ও দুবলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণীর ছাত্র।


কোন মন্তব্য নেই