অনি হত্যার প্রতিবাদে দুবলিয়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সদর উপজেলার আতাইকোলা থানার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থী আবির মাহমুদ অনিকে (১৪) নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রোববার দুপুরে পাবনা-সুজানগর সড়ক অবরোধ করে বণিক সমিতির উদ্যোগে কয়েক শতাধীক ব্যাবসায়ী ও এলাকাবাসী অনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
গত ২৬ নভেম্বর সন্ধ্যা থেকে অনি নিখোঁজ হয়, ৩০ নভেম্বর আতাইকুলা থানা পুলিশ দুবলিয়া পুলিশ ক্যাম্পের সামনের হলুদ ক্ষেত থেকে অনির লাশ উদ্ধার করে।
দুবলিয়া বণিক সমিতির সভাপতি ডা: বৃন্দাবন দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্যদেন সাবেক চেয়ারম্যান মাজেদ আলী মোল্লা, অব: প্রাপ্ত প্রধান শিক্ষক আব্বাস আলী প্রাং, দুবলিয়া বণিক সমিতির উপদেষ্টা ও অনির বাবা রবিউল ইসলাম প্রাং, সহ-সভাপতি কামরুল খান, সাধারণ সম্পাদক মনছুর আলী প্রাং, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মন্ডল, প্রচার সম্পাদক হেলাল প্রাং, অর্থ সম্পাদক বাবু বিশ্বাস, সদস্য ডা: আতাউর রহমান, মানিক খান, মঞ্জু খান, জামাল উদ্দিন খান, রাজকুমার, আলাউদ্দিন প্রাং, খোকন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ খান, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেন্টু, অনির বড় ভাই অভি প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান এবং এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।


কোন মন্তব্য নেই