কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের মুর্যাল উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তী মহানায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেনের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন এই মুর্যালটি উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, সাংবাদিক আকতারুজ্জামান আকতার, চিত্রশিল্পী রিংকু অনিমিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।
উদ্বোধন কালে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিকে ধরে রাখতে এই মুর্যালটি গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। মুর্যালটি নির্মাণ শিল্পী হলেন সঞ্জয় পাল ও রিংকু অনিমিখ।

কোন মন্তব্য নেই