Pabna



সোনালী ব্যাংক আটঘরিয়ায় প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায়


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সোনালী ব্যাংক লিমিটিড আটঘরিয়া শাখায় প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম অনুষ্ঠিত হয়। গ্রাহকরা স্বত:স্ফূর্তভাবে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্পে অংশগ্রহণ করেন। 
সোনালী ব্যাংক লিমিটেড এর রাজশাহী ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার মো. আমির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে গ্রাহকদের কাছ থেকে ঋণ বিতরণ ও আদায় করেন। জেনারেল ম্যানেজারের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এই লেনদেন কার্যক্রমকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে ব্যাপক সারা পড়ে যায়। ঋণ বিতরণ ও আদায় ক্যাম্পে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড আটঘরিয়া শাখার ম্যানেজার (প্রিন্সিপ্যাল অফিসার) মো. রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড পাবনা প্রিন্সিপ্যাল অফিসের ডেপু্িট জেনারেল ম্যানেজার মো. আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রিন্সিপ্যাল অফিসের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মাহমুদ-উন-নবী এবং রাজশাহী প্রিন্সিপ্যাল অফিসের প্রিন্সিপ্যাল অফিসার মো. রবিউল আউয়াল। উল্লেখ্য সোনালী ব্যাংক লিমিটেড আটঘরিয়া শাখায় ম্যানেজার হিসেবে মো. রেজাউল করিম যোগদান করার পর থেকেই ব্যাংকটি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। 

কোন মন্তব্য নেই