Pabna



বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায়  জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বিকেলে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত ফাইনাল খেলায়   বঙ্গবন্ধু গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নাামেন্ট এ সাঁথিয়া উপজেলা ৫-০ গোলে ভাঙ্গুড়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এ সুজানগর উপজেলা ৪-০ গোলে পাবনা সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পরে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মধ্যে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জি. জমিদার রহমান, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী জেলা প্রাথমিক  শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহিদা শবনম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ। সার্বিক  পরিচালনায় ছিলেন নওশের আলী মন্টু। ধারা বর্ণনায় ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ্, মাহমুদুল হক ও রিপন।

কোন মন্তব্য নেই