Pabna



পাবনায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী লোকজ মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় দুইদিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও মেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে  এডওয়ার্ড কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো: নাসির উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় গ্রন্থ কেন্দ্রে পরিচালক একেএম রেজাউল করিম, এডওয়ার্ড কলেওজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার। 
এর আগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধিনতা চত্বর থেকে এক বিশাল বর্নাঢ্য র‌্যালী বের হয়ে এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। দুই দিনের এই মেলায় থাকবে লাঠিখেলা, সাপ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা ও তথ্যচিত্র প্রদর্শন।

কোন মন্তব্য নেই