পাবনায় ১১ তলা আরপিডিএল সেন্ট্রাল কো-অপারেটিভ টাওয়ার’র উদ্ধোধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আরপিডিএল সেন্ট্রাল কো-অপারেটিভ টাওয়ার দিলালপুর। রানা প্রোপার্টিজ এন্ড ডেভেলপার্স লিঃ এর তত্ত্বাবধানে নির্মাণাধীন প্রকল্প বেজমেন্ট সহ ১১ তলা ভবনের ৩য় তলা পর্যন্ত আরপিডিএল সেন্ট্রাল কো অপারেটিভ টাওয়ার দিলালপুর প্রাঙ্গনে নির্মিত হয়েছে।
রবিবার দুপুরে সরকারি মহিলা কলেজ এর সামনে আরপিডিএল সেন্ট্রাল কো অপারেটিভ টাওয়ার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন আরিফপুর মসজিদ এর ইমাম সাহেব। উক্ত মার্কেটে ১৭০টি দোকানের নির্মাণ কাজ সম্পূর্ন হয়েছে ।
১২০টি ফ্ল্যাট নির্মাণ কাজ চলছে। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত শুরু করা হয়। উক্ত চাবি হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বিশ্বাস রানা, মর্জিনা লতিফ ট্রাষ্ট এর মহাসচিব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সামসুর রহমান খান মানিক, পাবনা চেম্বার অব কর্মাস এর সাবেক সভাপতি মাসপো গ্রুপ এর চেয়ারম্যান আলী মর্তুজা বিশ্বাস সনি, ফয়সাল আমিন বিশ্বাস রিয়েল, ক্যাব এর সভাপতি এ বি এম ফজলুর রহমান, মোঃ মোজাম্মেল হক কবির, আহসান আহম্মেদ সাব্বির, মোঃ বাবলু মেম্বর, আমিরুল ইসলাম ইসহাক, পাবনা সদর থানার সহ সভাপতি আজমত বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, পাবনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি,সহ-সভাপতি ও নির্বাহী কর্মকর্তা, আই এফ আই সি ব্যাংক এর ব্যবস্থাপক, সাউথ ইস্ট ব্যাংক এর ব্যবস্থাপক, মধুমতি ব্যাংক এর ব্যবস্থাপক, মার্কেন্টাইল ব্যাংক এর ব্যবস্থাপক, শাহ-জালাল ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপক, আল-আরাফা ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপক, মার্কেটের দোকান মালিক সহ বিভিন্ন ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি, সেক্রেটারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কাটার মাধ্যমে মার্কেটটি শুভ উদ্বোধন করা হয়। পববর্তিতে মোনাজাতের মাধ্যমে চাবি হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।

কোন মন্তব্য নেই