নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় কলেজের শালগাড়িয়াস্থ মূল ক্যম্পাস মাঠ প্রাঙ্গণে স্কুলের আয়োজনে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, অলিম্পিক পতাকার উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ মিসেস সুফিয়া খাতুন। এছাড়াও অনুষ্ঠানে আরো স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে অতিথীরা পুরস্কার বিতরণ করেন।



কোন মন্তব্য নেই