যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানা জব্দ ও জারিমানা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম::
পাবনায় নকল যৌন উত্তেজক সিরাপ ও সফট ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনা কার্যালয়ের তথ্যানুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সোমবার দুপুরে পাবনার উত্তর শালগাড়িয়ায় ইউনিসেলস্ ফুড এন্ড বেভারেজ কারখানায় বিপুল পরিমান যৌন উত্তেজক “শক্তি” সিরাপ, ইউনি এরাল-এন সফট্ পাউডার, হজমী ট্যাবলেট জব্দ করেছে ভ্রামমান আদালত।
এ অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, সংরক্ষণ, মোরকজাত ও বাজার জাত করার অপরাধে কারখানার স্বত্তাধীকারী মনিরুল ইসলামকে ভোক্তা আইন ৩৭ ও ৪৩ ধারায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত মালামল ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, এনএসআই পাবনা কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর এইচএম ইমরান, ড্রাগ সুপার কেএম মুহসীনিন মাহবুব, ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যা।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব হাসান বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই মনিরুল ইসলাম ইতিপূর্বেও শালগাড়িয়ার একটি বাসা ভাড়া নিয়ে এই ধরনের যৌন উত্তেজক সিরাপ তৈরীর জন্যে গ্রেফতার হন। সে দীর্ঘদিন ধরে এই ব্যবসায়র সাথে জড়িত আছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই