Pabna



পাবিপ্রবির চার শিক্ষার্থী পাচ্ছেন ইউজিসি মেধাবৃত্তি

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
অনুষদ ভিত্তিক সেরা ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) মেধাবৃত্তি পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চার শিক্ষার্থী। 
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,  ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তানিয়া সুলতানা, বিজ্ঞান অনুষদের অধীন পদার্থ বিজ্ঞান বিভগের ইব্রাহিম খলিল, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ জুয়েল হক এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভগের মোছাঃ জাকিয়া মৌসুমী। শিক্ষার্থীরা মেধাবৃত্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।
মেধাবৃত্তি পাওয়া তানিয়া সুলতানা বলেন, এ ধরনের বৃত্তি পাওয়া অবশ্যই গর্বের এবং আনন্দের। এই বৃত্তি নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে উৎসাহ জাগাবে বলে আমার বিশ্বাস।

কোন মন্তব্য নেই