Pabna



সুজানগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তোফা দোয়া চেয়েছেন ভোটারদের

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এবং সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান এমপি আহমেদ ফিরোজ কবিরের আস্থাভাজন তোফাজ্জল হোসেন তোফা রোববার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সাগরকান্দী, নাজিরগঞ্জ, হাটখালি ও ভায়না ইউনিয়নের জনবহুল স্থান গুলোতে গিয়ে দোয়া চাইছেন ভোটারদের কাছে। 
এ সময় উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাধারণ সম্পাদক নাছির খলিফা, যগ্ন সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন সম্পাদক শামিম রেজা, যুবলীগ নেতা আলাউদ্দিন খলিফা, হাসিম উদ্দিন, মজনু, কুতুব আলী, ইউপি সদস্য মক্কেল খান, আরমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সদস্য শরিফ, রাজু রায়, সৌরভ রায়, সুজন, ছাত্রনেতা শাহিন হাসান, আতিক, সৌরভ, রোকন, প্রমুখ। এ ছাড়া ইউনিয়ন আ’লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোটাদের কাছে কুশল বিনিময় কালে তিনি বলেন আমি এ এলাকার গরীব দুঃখী মানুষের বিপদের সময় পাশে থেকে এলাকার সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, চাঁদাবাজি, যুব সমাজ কে মাদকমুক্ত সহ জনকল্যাণ মুখী কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুজানগর উপজেলা কে আধুনিক, ডিজিটাল করে সুন্দর ও সম্মৃদ্ধী হিসেবে গড়ে তুলবো ইনশাহআল্লাহ। 

কোন মন্তব্য নেই