Pabna



পাবনা ট্রাক মালিক গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ ও পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্দ্যোগে গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 
আজ সোমবার (২১ জানুয়ারি ২০১৯ইং) বেলা সাড়ে ১২ ঘটিকার সময় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ এর অফিস কার্যালয় কেন্দ্রীয় বাসটার্মিনাল লস্করপুরে  গরীব ও দুস্থদের মাঝে এ সকল শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রী গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, উত্তর বঙ্গ ট্রাক ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সামসুর রহমান খান মানিক,  পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ’র সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা, আইন বিষয়ক সম্পাদক উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও সাধারণ সম্পাদক, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ আহসান আহমেদ সাব্বির, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক বাবলু মেম্বর, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ’র যুগ্ন সম্পাদক শহীদুল্লাহ শেখ, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম ইসহাক প্রমুখ। 
এছাড়া পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য পরিচালক বৃন্দ ও নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই