Pabna



ফিরোজ কবির এমপি’র সুজানগরে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগরে সোমবার দুপুরে শেখ রাসেল শিশু পার্কে গরীব দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, ইউএনও সুজিৎ কুমার দেবনাথ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ। 
এ সময় আরো উপস্থিত ছিলেন সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্দ আলী মাস্টার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, পৌর আ’লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন, এন এ কালেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমূখ।

কোন মন্তব্য নেই