সুজানগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রসা, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভবানীপুর, চরভবানীপুর, বাগানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চর সুজানগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং মরহুম ডাঃ এ কে মোহাম্মদ আলী মেধা বৃত্তি ও ক্রেস প্রদান করা হয়।
সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন ইউএনও সুজিৎ কুমার দেবনাথ। প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আ’লীগের সদস্য আব্দুল মজিদ মন্টু, অবঃপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ওয়ালিউল্লাহ, মাওঃ আনোয়ার হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্দ আলী মাস্টার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, পৌর আ’লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন, এন এ কালেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক লিয়াকত আলী লিটন।


কোন মন্তব্য নেই