পাবনা ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ফোরামের নতুন কমিটি গঠিত
ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ফোরাম পাবনা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের মেরিল বাইপাস এলাকার নূরজাহান কমিনিউটি সেন্টারে (১৪ই জানুয়ারি) সোমবার ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ফোরামের মম্মেলনে সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতির আসন গ্রহনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়।
অধিবেশন পরিচালনা করেন সদ্য বিদায়ী সাধারন সম্পাদক আবুল কালাম। প্রথম অধিবেশন শেষে পুরতন কমিটি বিলুপ্ত করে উপদেষ্টা পরিষদ দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন। সকল সদস্যের সম্মতিক্রমে দুই বছরের জন্যে নতুন কমিটি ঘোষনা করা হয়। ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ফোরাম পাবনা নতুন কমিটি হলো: সভাপতি মোমতেহান জান্নাত প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম। সহ-সভাপতি মোঃ শামীম মাহমুদ। সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন, যুগ্ম- সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, অর্থ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মোঃ ইয়াহিয়া, ক্রীড়া সাংস্কৃতি ও আপ্পায়ন সম্পাদক মোঃ হাসিবুল হাসান, সহ-ক্রিড়া সাংস্কৃতি ও আপ্পায়ন সম্পাদক আওরঙ্গজে এলিট, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শ্রী নিতিশ সেন, কার্যকরী সদস্য- মোঃ সাইফুল ইসলাম সুমন, মোঃ নবীনূর, মোঃ আতিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম আজম।
এই কমিটি আগামী দুই বছর সংগঠনের সকল সদস্যদের উন্নয়ন কল্পে কাজ করবেন। তারা তাদের সকল সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহন করবেন।

কোন মন্তব্য নেই