উপজেলা নির্বচন উপলক্ষে সুজানগরে শাহিন’র গণসংযোগ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর উপজেলার আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন শনিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
সাতবাড়ীয়া, মানিকহাট ও দুলাই ইউনিয়নের কুড়িপাড়া মোড়, কাদোয়া বাজার, শুকটারমোড়, খয়রান বাজার, উলাট বাজার, মানিকহাট বাজার, তৈলকুন্ডু মোড়, বোনকোলা বাজার, চিনাখড়া বাজার, শান্তিপুর, দুলাই বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে শাহিনুজ্জামানসহ তার নেতাকর্মীরা গণসংযোগ করেন।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, পোর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। এ ছাড়া ইউনিয়নের আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত এক পথসভায় শাহিনুজ্জামান শাহিন বলেন, আমি এ এলাকার গরীব দুঃখী মানুষের বিপদের সময় পাশে থেকে এলাকার সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, চাঁদাবাজি, যুব সমাজকে মাদকমুক্তসহ জনকল্যাণ মুখী কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুজানগর উপজেলকে আধুনিক, ডিজিটাল করে সুন্দর ও সম্মৃদ্ধ হিসেবে গড়ে তুলবো ইনশাহআল্লাহ। পথসভা শেষে এলাকার ব্যবসায়ী, চাকুরীজীবি, শ্রমিক ও দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণীর ভোটারদের সাথে তিনি কুশল বিনিময় করে দোয়া কামনা করেন তিনি।

কোন মন্তব্য নেই