শ্রীপুরে বিলের অধিপত্য নেওয়া নিয়ে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা
পাবনার আটঘরিয়ার লক্ষিপুর ইউনিয়নে বিলের অধিপত্য নেওয়াকে কেন্দ্র করে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ শুক্রবার রাত দশটার দিকে ওই ইউনিয়নের শ্রীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান কৈজুরী শ্রীপুর গ্রামের রতন হোসেনের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, শ্রীপুর গ্রামের পার্শ্ববর্তী চত্রা বিলের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাফিজের সাথে একই এলাকার সাব্বির হোসেন নামের এক ব্যাক্তির সাথে বিরোধ চলছিল। তারা দুইজনই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বলেও জানান তিনি। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় সাব্বির ও হাফিজের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে রাতে হাফিজকে একা পয়ে একদল সন্ত্রাসী তাকে উপর্যুপরী ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দেখে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।
এই ঘটনার সাথে সাব্বির জড়িত থাকতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন। তাকে আটকেরও চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। অপরদিকে নিহত হাফিজ ইতিপূর্বে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (নকশাল) ও করতেন বলেও জানা গেছে।
এই ঘটনার সাথে সাব্বির জড়িত থাকতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন। তাকে আটকেরও চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। অপরদিকে নিহত হাফিজ ইতিপূর্বে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (নকশাল) ও করতেন বলেও জানা গেছে।
একাধিক স্থানীয়রা জানান, চত্রা বিলে লক্ষ লক্ষ টাকার মাছ থাকে, বর্তশানে বিলে পানি কমে যাওয়ায় ওই মাছের দিকে নজর পরে তাদের। কে নিজ দখলে নিবে এটাই তাদের মূল লক্ষ্য। বিল দখল নেওয়াকে কেন্দ্র করেই স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা দীর্ঘদিনের। এরই জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তারা।


কোন মন্তব্য নেই