Pabna



পাবিপ্রবি’র প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার সুষ্ঠু বিচারসহ বিভিন্ন দাবীতে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ক্যম্পাসে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। 
প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শত শত শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে তারা বলেন, নেশাগ্রস্থ’ অবস্থায় শহরের রাধানগর মহল্লার একটি ছাত্রীনিবাসে ঢুকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হাত ধরে টানাটানিসহ শ্লীলতাহানির চেষ্টা চালায় শুক্রবার রাতে। এ সময় ওই বখাটে অন্য ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যক্ত করে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বখাটের চাচার বাড়িতে বসে সমঝোতা করার চেষ্টা করে মিষ্টি খেয়ে চলে আসেন। বিষয়টি জানা জানি হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে চাপ দিলে পরে ওই ঘটনায় রাধানগর ডিগ্রী বটতলা এলাকার আমিরুল ইসলামের ছেলে অভিযুক্ত আসিফ ইকবাল চিন্ময়কে (২৭) পুলিশ রাতেই গ্রেফতার করেন।
এ ঘটনাটি ক্যম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা প্রতিবাদে শনিবার দুপুর বার টার দিকে ক্যম্পাসে সহপাঠিরা বিক্ষোভ করেন এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তার দাবী জানান। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন। 
এরই প্রেক্ষিতে অযোগ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরিয়াল বডির দ্রুত পদত্যাগের দাবী তুলে তারা রবিবারও মানববন্ধন করেন। তাদের দাবী মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচীরও ঘোষনা দেন সাধারন শিক্ষার্থীরা। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন, আমরা সাধারন শিক্ষার্থীদের যে কোন নায্য দাবীর সাথে একমত। ছাত্রী শ্লীলতাহানীর চেষ্টাকারীর শাস্তি দাবীর পাশাপাশি অযোগ্য প্রক্টরিয়াল বডিরও অপসারন দাবী করেন তিনি। 

কোন মন্তব্য নেই