Pabna



ইছামতি নদী দূষনমুক্ত করার দাবীতে ১২ ঘন্টার ব্যাতিক্রমী কর্মসূচী গ্রহন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত এক সময়ের প্রমত্তা ইছামতি নদী অবৈধ দখলদার উচ্ছেদ, পুনঃখণন, দূষন মুক্তসহ প্রবাহমান করার দাবীতে ১২ ঘন্টার অনশন কর্মসূচী পালন করছে সচেতন পাবনা বাসী। মঙ্গলবার সকাল ৬টা থেকে মধ্য শহরে নদীর পারে এই ব্যাতিক্রমী অবস্থান অনশন কর্মসূচীতে বসেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, ইছামিতি নদী রক্ষা আন্দোলনের সদস্য দেওয়ান মাহাবুব, ডাঃ আহম্মেদ তাউস লিংকন,  অধ্যাপক দেওয়ান আজিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস, রাশিদুর ইসলাম বিটুল, পাবনা পৌর কাউন্সিলর হাবিুর হাসান রবিন, সাংস্কৃতি কর্মী শিশির ইসলাম, মুক্তাদির রহমান প্রমুখ।
নদী রক্ষার আন্দোলন কর্মসূচী চলাকালে দুপুরে এই কর্মসূচীর সাথে একত্বতা প্রকাশ করেন পাবনা সদরের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। 
এ সময় তিনি বলেন, এই পাবনা শহর আমাদের, এই নদী আমাদের সকলের। এই নদী দিয়ে এক সময় বড় বড় ষ্টিমার লঞ্চ চলাচল করতো। আজ সেটি পানি প্রবাহ না থাকায় আর দখলদার জন্য মরা ক্যানেলে পরিনত হয়েছে। এবার আমরা সরকারের কাছে একটি সুনিদৃষ্টি পরিকল্পনা পাঠিয়েছি। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে বলতে চাই এবারে ইছামিতি নদী দুষন আর অবৈধ দখলদারদের হাত থেকে দখল মুক্ত করে এটিকে পরিস্কার করা হবে। 
ইছামতি নদী খনন কার্যক্রম শুরু করে পাবনা বাসির অনেকদিনের আশা পূরন করা হবে। 
ঐতিহ্যবাহী এই ইছামতি নদী ৪৪ কিঃমিঃ যার প্রায় ১১ কিলোমিটার নদী শহরের মধ্যদিয়ে শহর তলী পার হয়ে পদ্মার সাথে গিয়ে মিশেছে। এই ইছামতি নদীকে ঘিরে এক সময় এই পাবনা শহরের ব্যবসা বানিজ্য গড়ে উঠে। বর্তমানে নদীর উৎসমুখ বন্ধ করে নদীর দুই পারে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে বানিজ্যিক ভবন আর বসতি। ফলে ৪৪ কিলোমিটা ইছামিতি নদী এখন মড়া খালে পরিনত হয়েছে। মৃত ইছামিতি নদীর বর্জ আর দূষনে পৌরবাসী আক্রান্ত হচ্ছে নানা রোগে। মশা মাছি আর আর্বজনায় ইছামতি নদী এখন মরা খালে পরিনত হয়েছে।
পূর্বে প্রবাহমান ইছামিতি নদীকে তার প্রাণ ফিরে দিতে সরকার প্রধান মাননীয় প্রধানমস্ত্রীর দৃষ্টি আর্কষন করেন আন্দোলনকারীরা। 
এই অবস্থান কর্মসূচিতে যদি কোন ধরনের পদেক্ষেপ না আসে তবে সামনের দিনে ৭২ ঘন্টাসহ আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষনাদেন নদী রক্ষায় আন্দোলনরত সচেতন পাবনাবাসী।

কোন মন্তব্য নেই