স্বাধিনতা দিবসে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সারা দেশের ন্যায় পাবনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, পাবনার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসরাম, পাবনা জেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতাউর রহমার, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুল রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাকের সভাপতি শিবজিত নাগ, পাবনা সংবাদ পরিষদের সভাপতি আব্দুল মতিন খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবাদের সংবর্ধনা প্রদান করা হয় ।

কোন মন্তব্য নেই