Pabna



শাবান মাহমুদের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও এতিমদের খাবার পরিবেশন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কে›ন্দ্রীয় মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক নেতা শাবান মাহমুদের মা মরহুমা বেগম মমতাজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করা হয়। 
আজ মঙ্গলবার (২৬ মার্চ) বাদ যোহর অন্ধ ও প্রতিবন্ধি এতিমদের প্রতিষ্ঠান পাবনার সিঙ্গা মানব কল্যাণ ট্রাষ্টে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন ট্রাষ্টের প্রধান মুহাদ্দেস মাওলানা আব্দুর রশিদ।
মাহফিল শেষে এতিমদের সাথে দুুপুরের খাবার খান উপস্থিত সকলে। জেলা ছাত্রলীগের সাবেক নেতা ব্যবসায়ী তৌহিদুল ইসলাম রুপন ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী সেলিমের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলীসহ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আবুল হোসেনসহ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও সাধারন মুসুল্লিরা শরিক হন।



কোন মন্তব্য নেই