পাবনা শিল্পকলা একাডেমীর গণহত্যা দিবসে প্রদীপ প্রজ্বলন
নিজস্ব প্রতিনিধি, পানামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাবনা শাখা।
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ আজাহার আলী, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা কালচারাল অফিসার মারুফাা মঞ্জুরী খান সৌমিসহ শিল্পকলা একাডেমির প্রশিক্ষক- প্রশিক্ষণার্থীরা। এর আগে শহীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এবং জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

কোন মন্তব্য নেই