পাবনায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন
নিজস্ব প্রতিনিধি, পানামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় গণহত্যা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে গণহত্যা, মুক্তিযুদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য প্রবীন রাজনৈতিক নেতা এ্যাড: গোলাম হাসনায়েন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকারের উপ পরিচালক সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্রী চন্দনর কুমার চক্রবর্তী সহ অন্যান্য ব্যক্তি।
এ সময় জেলা বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশনা করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীবৃন্দ।


কোন মন্তব্য নেই