পাবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
নিজস্ব প্রতিনিধি, পানামেইল টোয়েন্টিফোর ডটকম:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবন থেকে র্যালি বের হয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর সন্তানদের স্মৃতির প্রতি বিনম্্র শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার বহ্ম। আরো শ্রদ্ধা জানান, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী পরিষদ, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, বিজনেস ষ্টাডিজ অনুষদ, জাতির জনক বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, রোভার স্কাউটসহ বিভিন্ন বিভাগ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বক্তব্য দেন, প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ আনোয়ার খসরু পারভেজ, শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. হাবিবুল্লাহসহ শিক্ষক ও কর্মকর্তারা।
এদিকে ২৫ মার্চ গণহত্যার কালোরাত্রি স্মরণে সোমবার সন্ধ্যায় স্বাধীনতা চত্বরে প্রদীপ প্রজ্জ¦লন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই