Pabna



পাবনায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, পানামেইল টোয়েন্টিফোর ডটকম:
যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৪৮ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে পাবনাবাসী। ভোর ছয়টা এক মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ ‘দূর্জয় পাবনা’য় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা প্রেসক্লাব, সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, মহিলা কলেজ, পাবনা কলেজ, শহীদ বুলবুল কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এছাড়াও দুপুরে জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

কোন মন্তব্য নেই