Pabna



পাবনা চেম্বারের র‌্যালীসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি, পানামেইল টোয়েন্টিফোর ডটকম:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রায় ৫ সহ্রসাধিক ব্যবসায়ীর বর্ণাঢ্য র‌্যালীসহ পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে মুক্তিযেুদ্ধের স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনায়’ পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।  
মঙ্গলবার সকাল ১০টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনি এবং সহসভাপতি মো.ফোরকান রেজা বাদশা বিশ্বাসের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। পাবনা চেম্বারের পরিচালক ও পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বারের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমান, চেম্বারের পরিচালক জাহিদ হোসেন জামিম, চেম্বারের পরিচালক মো. মাসুদুর রহমান মিন্টু, চেম্বারের পরিচালকউত্তম কুমার কুন্ডু, চেম্বারের পরিচালকএএইচএম রেজাউন জুয়েল, চেম্বারের পরিচালক মিরাজুল আলম রুবেল, চেম্বারের পরিচালক আবুল হোসাইন খান রিপনসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই