Pabna



পাবনা মোটর মালিক সমিতির নির্বাচনে হাবিব সভাপতি রেয়ন সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে পাবনা মোটর মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। পাবনা পুলিশ লাইনস অডিটরিয়ামে এই নির্বাচণে ২৩ টি পদে প্রতিদ্বন্বিতা করছেন ৪৫ জন প্রার্থী। 
সভাপতি পদে বিনা প্রতদ্বন্বিতায় নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। দ্বি-বার্ষিক নির্বাচনে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন আবুল এহসান খান রেয়ন। এছাড়াও সহ সভাপতি ৫ জন, সাধারন সম্পাদক ১ জন, যুগ্ম সম্পাদক ২ জন, কোষাধ্যাক্ষ ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, কার্যকরী সদস্য ১২ জনসহ মোট ২২ জন নির্বাচিত হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই নির্বাচন শেষ হয় বিকাল তিনটায়।  ১শত ৮০ জন ভোটারের মধ্যে ভোট দেন ১শত ৬৫ জন। ভোট পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন। তবে এই সংবাদ লেখা পর্যন্ত নির্বাচনের বিস্তারিত ফলাফল পাওয়া যায়নি বলেই প্রার্থীদের প্রাপ্ত ভোট উল্লেখ করা সম্ভব হয়নি। 

কোন মন্তব্য নেই