Pabna



পাবনায় ৫দিনব্যাপী মাইডাস এসএমই পণ্য মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় উৎসব মুখোর পরিবেশে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে মাইডাস এসএমই মেলা। মঙ্গলবার সকালে স্থানীয় দোয়েল সেন্টার প্রঙ্গনে মেলার উদ্বোধন করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভেরিউজ। 
এ সময় উপস্থিত ছিলেন মাইডাস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, নেদারল্যন্ড পুমের সিনিয়র এক্সপার্ট আঁকি ওকমা, মাইডাসের পাষ্ট চেয়ারম্যান মাহমুদা পারভিন, পরিচালক জাহিদা ইস্পহানি, পাবনার জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
মেলায় পাবনার ২৫টিসহ যশোর ও ঢাকার মোট ৩১ টি ষ্টলে নারী উদ্যোক্তাদের তৈরি রকমারী দেশীয় বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রতিদিন মেলা সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে সবার জন্য উন্মুক্ত। রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে এবারই প্রথম এ মেলা জেলা শহরে অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূলের নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এই মেলা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভেরিউজ বলেন, বাংলাদেশের অর্থনীতির উল্লেখ করার মত উন্নতি হয়েছে। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সহযোগীতা করে সামনে এগিয়ে দিলে সে অগ্রযাত্রা আরো গতিশীল ও টেকসই হবে। বাংলাদেশের তৃণমূল নারী উদ্যোক্তাদের সহযোগীতায় নেদারল্যান্ড সব সময় পাশে থাকবে বলেও জানান তিনি। 
মেলা উপলক্ষে মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধূূরী পিন্টু বলেন, পাবনার মানুষ হিসেবে এই এলাকার নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ববোধ থেকেই এই আযোজন করা। এই মেলার মাধ্যমে সহজেই উদ্যোক্তারা ক্রেতাদের নজরে আসবে বলে তিনি মন্তব্য করেন।  

কোন মন্তব্য নেই