Pabna



পাবনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ভূমি অধিকার,কৃষিতে অংশ গ্রহন ও নিরাপত্তা ঝুঁকি র্শীষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাঁচাতে চাই সমাজ উন্নয়ন সমিতির ও এএলআরডি'র আয়োজনে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল মতীন খান'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। বক্তব্য কালে এমপি জলি বলেন, বর্তমান সরকার নারীদের প্রতি খুব গুরুত্ব দিয়েছে। নারীকে মূল্য দিয়েছে সর্বক্ষেত্রে। 
নারীদের সামনের দিকে এগিয়ে যেতে ভালো ভাবে শিক্ষা অর্জন করতে হবে। পুরুষের ন্যায় নারীদের সকল কাজে অংশ গ্রহণ করতে হবে।  আর বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এ সময়  আরো বক্তব্য দেন সিসিডিপি'র এরিয়া ম্যানেজার নাইমা ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, আটঘরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, পাবনা টাউন গার্লস স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, নেতৃ কোহিনূর ফেরদৌসসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি কামাল সিদ্দিকী।

কোন মন্তব্য নেই