Pabna



৩০ ডিসেম্বরের নির্বাচনে আ.লীগ নিজেই পরাজিত হয়েছে-বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির পরাজয় হয়নি, আওয়ামীলীগ নিজেই পরাজিত হয়েছে। ওই নীল নকশার নির্বাচনে শুধু আওয়ামীলীগ নিজেই পরাজিত হয়নি, সাথে দেশের গণতন্ত্রকেও পরাজিত করেছে তারা। ২৯ ডিসেম্বর রাতে পুলিশ ও প্রশাসন দিয়ে ব্যালটে সীল মেরে বাক্্র ভর্তি করে তারা নৈতিক ভাবে পরাজিত হয়েছে বলে দাবী করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি গতকাল শুক্রবার দুপুরে পাবনা জেলা বিএনপির নির্বাহী কমিটির এক সভায় এসব কথা বলেন।   
পাবনা শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত ওই সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার পরিচালনায় আরো বক্তব্য দেন,  বিশেষ অতিথি জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ খান মন্টু প্রমুখ। 
সভায় বক্তারা আরো বলেন, বর্তমান সরকার মানুষের ভোটের আধিকার ছিনিয়ে নিয়েছে, সাবেক প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারা বন্দী করে রেখেছে, সাধারণ মানুষ গণতন্ত্র হারিয়েছে। তারা বিএনপি নেতাদের বিভিন্ন ভাবে হামলা মামলা দিয়ে হয়রানী করছে। তাই আমাদের সব নেতাদের হিংসা বিদ্ধাস বাদ দিয়ে দেশের জন্য গণতন্ত্রের জন্য কাজ করতে হবে। আগামী তিন মাসের মধ্যে দেশের বিভিন্ন জেলা কমিটি পুনর্গঠন করা হবে বলেও সভায় নেতৃবৃন্দরা উল্লেখ করেন।  

কোন মন্তব্য নেই