আতাইকুলার তেলিগ্রামে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার আতাইকুলার সাদুল্লাহপুর ইউনিয়নের তেলিগ্রামের ভেরপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহত আব্দুস সামাদের সাথে একই গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায় আব্দুস সামাদকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর অভিযান চালিয়ে আজির উদ্দিন ও জহুরুল নামের দুইজনকে আটক করেছে পুলিশ। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই